
তিনি গতকাল সোমবার জেলা ঈদগাহের সৌন্দর্য বৃদ্ধি সহ ঈদ জামাতের প্রস্তুতি কাজ পরিদর্র্শন করেন। পৌর মেয়র ঈদগাহ মাঠের পানি নিষ্কাশন, গর্ত ভরাট, বালু ফেলা, রং করণ কাজ তিনি ঘুরে ঘুরে দেখেন এবং যথাযথ প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে ছিলেন ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহ মোঃ শরীফ ভান্ডারী, সাংবাদিক আল আমীন শাহীন ও নজরুল ইসলাম শাহাজাদা সহ স্থানীয় এলাকাবাসী।