
সে সময় দরিদ্র পরিবারের বাচ্চাটির চিকিৎসার হাত বাড়িয়ে দেন মানবিক পৌর মেয়র এড.শিব শংকর দাস। তিনি তাৎক্ষনিক চিকিৎসকের সাথে পরামর্শ করে নিজ উদ্যোগে এম্বোলেন্স ভাড়া করে বাচ্চাটির উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠান। এছাড়াও বাচ্চাটির পরিবারের লোকজনদের কাছে তিনি নগদ ৫ হাজার টাকা তুলে দেন। বিষয়টি স্থানীয় জনসাধারণেল মনে দাগ কাটে। আহত শিশুটির পরিবার কান্না জড়িত কন্ঠে জানান, মেয়র শিব শংকর আমাদের মাইয়াডার নতুন জীবন দিছে। আমরা দোয়া করি আল্লা তারে নেক হায়াত দন করুক।
এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস বলেন, একজন মানুষ হিসেবে আমি এই শিশুটির চিচিকিৎসার দায়িত্ব হাতেনিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্য। কিন্তু কান্ডজ্ঞাণ হিন ঠিকাদার বছরের পর বছর কাজ না করে জনগুরুত্বপুর্ণ রাস্তার পাসের জায়গাটি এই ঝুকিপুর্ণ অবস্থায় ফেলে রেখেছে,সে কেমন মানুষ। আমি থানা প্রশাসন কে ওই ঠিকাদারের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করবো।