The voice of Brahmanbaria || Local news means the world is

পৌর নির্বাচন :: আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির ব্যাপক গণসংযোগ

pourabnp

বিএনপি মনোনিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি শনিবার বিকেলে ভাদুঘর ফাটা পুকুরপাড় মসজিদ এলাকা হইতে গণসংযোগ শুরু করে ভাদুঘর বাজার হয়ে, নাছিরপুর, ভাদুঘর দেওয়ানপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিম, আলহাজ্ব হুমায়ূন কবীর মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো: শামীম মোল্লা, স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব বুলবুল আহমেদ মুসা, ১২ ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল ভূইয়া, সাধারণ সম্পাদক নিয়ামুল হক সংগ্রাম, হেলন মিয়া, দুলা মিয়া, সরোয়ার্দী, এড. ইয়াছিন, বিপ্লব, খোকন, সিরাজ, সজীব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল বেলা তিতাসপাড়, মেড্ডা এলাকায় গণসংযোগকালে সাথে ছিলেন, মো: আলমগীর, এড. আলী আজম চৌধুরী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগকালে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতিকে দোয়া ও ভোট চান।

Exit mobile version