The voice of Brahmanbaria || Local news means the world is

পৌর নাগরিকদের সেবার মান উন্নয়নে পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে –পৌর মেয়র নায়ার কবির

mayor_30-09-2016গত বুধবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, আলহাজ্ব মুরাদ খান, পৌর কাউন্সিলর জামাল হোসেন, আবুল বাশার, খবির উদ্দিন আহমেদ, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরিফ ভান্ডারী, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, সংরক্ষিত কাউন্সিলর হালিমা মুর্শেদ কাজল, সালমা বেগম, প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌর নাগরিকদের সেবার মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। বিগত ঈদুল আযহায় পৌরসভা কর্তৃক নতুন স্থানে পশুর হাট সফলভাবে সম্পন্ন করতে পারায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,  ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি জবাবদিহিমূলক পৌরসভা গঠনে আমরা কাজ করে যাচ্ছি।  তিনি এ সময় আরো বলেন, পৌরসভার রিএসেসম্যান্ট কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করতে পৌর নাগরিকগণের সহযোগিতা প্রয়োজন। প্রেস রিলিজ

Exit mobile version