
এ সময় তিনি সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক জীবনে অভাবনীয় কষ্টের কথা উল্লেখ করে তিনি এসবের জন্য দায়ী দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে চিহ্নিত করে জবর দখলকৃত নালা ও খালগুলো অবৈধ দখল মুক্ত করে বৃষ্টি পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর মডের থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।