
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিওিতে পৃথক পৃথক সাড়াঁশি অভিযানে দুপুর ৩টার দিকে পৌর শহরের (দ:) পৈরতলা খাঁ বাড়ি মসজিদ সামনের রাস্তা থেকে ব্যাটারি চালিত অটোররিক্সা থেকে তল্লাশি চালিয়ে সু-কৌশলে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করি। এসময় মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে আরিফ, হৃদয় ও বিল্লাল মিয়াকে আটক করা হয়।
আরেক অভিযানে রাত ৮টার দিকে পৌর শহরের টিএরোড আশিক প্লাজা সামনে থেকে জয়মামুনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৬০ পিছ ইয়াবা সহ উদ্ধার করা হয়। আটকৃত মালের বাজার মূল্য আনুমানিক (৬.৫০.০০০) টাকার মত।
তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া আটকৃত গাঁজার মূল মালিক আখাউড়া রাজাপুর গ্রামের মো: আন্টু মিয়া স্ত্রী শোভা আক্তার (৩৫) কে মামলার আসামী করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।