
পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার নিয়ম মেনে আইন অনুযায়ী রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে পৌর নাগরিকদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এই শহরটি আপনাদের তাই আপনাদের এই শহরের সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসতে হবে। ফুটপাতে দোকানের মালামাল রেখে রাস্তায় যানজট সৃষ্টি করা যাবে না। এদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দদের খেয়াল রাখতে হবে।