The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে —— পৌর মেয়র নায়ার কবীর

mayor29416শহরের কান্দিপাড়া ১০নং ওয়ার্ডের আনন্দবাবুর বাড়ীর সংলগ্ন রাস্তার কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেন, পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের পাশাপাশি ব্যক্তি বা মালিকানা উদ্যোগে বাড়ির সংলগ্ন রাস্তা-ঘাট, ড্রেণ পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, মহিলা কাউন্সিলর মাহমুদা রহমান, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী সুমন দত্ত, আবু কাউসার কাকুল, মোঃ আজিম, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

উক্ত কালভার্টটির নির্মাণ কাজ হোসেন বিল্ডার্স প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে সম্পন্ন করবে।প্রেস রিলিজ

Exit mobile version