
শহরের কাচারী পুকুর পাড়স্হ টাউন ক্লাবে এ চাল বিতরন করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, দু:স্হ নারী পুরুষরা সবাই মাথায় বা কাধে করে হাসিমুখে চাল নিয়ে বেরিয়ে আসছে। সবাই অত্যন্ত খুশী। এবার খুশীরা মাত্রাটা যেন গতবারের চেয়ে বেশী; কারন জানতে চাইলে একজন জানান, গতবার ১০ কেজি করে দেয়া হয়েছিল, এবার দেয়া হচ্ছে ২০ কেজি করে। চাল গ্রহনকারীরা সবাই পৌর পরিষদ, বিশেষ করে পৌর মেয়র মিসেস নায়ার কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।