The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে জামায়াত নেতা আটক

IMG_7466 copy

ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রশিদ (৫৫) নামে জেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।। তিনি জেলা জামায়াতের রোকন সদস্য এবং জেলা শহরের দক্ষিণ পৈরতলার মৃত আবদুল আজিজের পুত্র।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে তাকে আটক করা হয়।

সদর মডেল থানার ওসি মো. মাইনুর রহমান জানান, মঙ্গলবার রাতে শহরের মধ্যপাড়াস্থ ক্রিয়েটিভ স্কুলে জামায়াত নেতাদের গোপন মিটিং চলছিলো। এসময় অভিযান চালিয়ে জেলা জামায়াতের রোকন সদস্য মাহবুবুর রশিদকে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version