The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরবাসীর সেবার মান বৃদ্ধি করতে পৌর পরিষদ কাজ করে যাচ্ছে-নায়ার কবীর

meyor 20-8-16

শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়া ডিসি এসপি রোডের ফাস্ট ল্যান্ড রাস্তায় স্থানীয় ব্যক্তিদের স্ব উদ্যোগে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও চেম্বার সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা রহমান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক জুরু মিয়া সর্দার, এ কে এম মামুন, ফারুক আহমেদ ভূইয়া, এডঃ কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা শিপন, মেহেদী প্রমুখ। নির্মাণ কাজের উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরবাসীর সেবার মান বৃদ্ধি করতে পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। পৌর পরিষদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারাও এই কাজে অংশ নিয়ে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উদ্যোগকে পৌর পরিষদের পক্ষ থেকে সাধুবাদ জানান।

Exit mobile version