The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরবাসীর সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ অতিদ্রুত সময়ের মধ্যে শুরু হবে

রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে পরিষদের সকলের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। পৌরবাসীর যাতায়াতের সুবিধার্থে পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের দরপত্র আহবান করা হয়েছে। অতিদ্রুত সময়ের মধ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে উল্লেখিত সড়কগুলোর নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি এ সময় সড়ক নির্মাণ কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পৌরসভায় কর্মরত প্রকৌশল বিভাগের প্রতি নির্দেশ দেন।

Exit mobile version