The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করতে চাই — নায়ার কবীর

DSCN9868বুধবার সন্ধ্যা ৬টায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের সাথে শহরের বিভিন্ন মহল্লা থেকে আগত যুবকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে নায়ার কবীর বলেন, আসন্ন পৌর নির্বাচনে আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি আমার বাকি জীবনটুকু পৌরবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করতে চাই। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, পলাশ, জুনায়েদ, সাইমন, ফরহাদুল ইসলাম, সাফায়েত, জুবায়ের, আল আমিন, তাপস পাল, অভিজিৎ, উৎপল প্রমুখ। প্রেস রিলিজ

Exit mobile version