The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে —– পৌর মেয়র নায়ার কবীর

n27416মেড্ডা সিও অফিস এলাকায় পৌরসভার উৎপাদন নলকূপের মেরামত কাজ শেষে নতুনভাবে নলকূপটি চালু করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে মেরাকৃত নলকূপের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতান খানম নিশাত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পানি সরবরাহের সহকারী প্রকৌশলী আতাউর রহমান, সংরক্ষিত পৌর কাউন্সিলর হালিমা আক্তার কাজল, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।

উদ্বোধন কালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উৎপাদন নলকূপটি মেরামত করে নতুনভাবে চালু করা হলো। পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যেতে চাই। আমি সকলের সহযোগিতা চাই।

Exit mobile version