The voice of Brahmanbaria || Local news means the world is

পৈরতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী ২০০৪ ব্যাচ পুর্নমিলনী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহবায়ক কমিটি গঠন

গত মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ২০নং পৈরতলা (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী ব্যাচ ২০০৪ এর পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। এ পুর্নমিলনীতে বিদ্যালয়ের সমাপনী ব্যাচ ২০০৪ এর ছাত্র-ছাত্রী সহ বর্তমান ও সাবেক শিক্ষক মন্ডলীবৃন্দ অংশ গ্রহণ করেন।

পুর্নমিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো: রাহিম মিয়া, পবিত্র গীতা পাঠ করেন প্রসন্ন দাস। দীর্ঘ ১৫ বছর পর পুর্নমিলনী অনুষ্ঠানে শিক্ষক ছাত্র-ছাত্রী মাঝে আত্মার বন্ধন ঘটে। পুর্নমিলনী অনুষ্ঠান প্রসন্ন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলন রানী সাহা, সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা, রেবেকা খানম, পিয়ারা বেগম, রাজিয়া সুলতানা, কাজী শাহজাজুল শ্রাবনী, নূরজাহান বেগম (অব:), সাজেদা বেগম।

আরো বক্তব্য রাখেন দাড়িয়াপুর শহিদ কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রোজিনা আক্তার, এড: মো: মোশারফ হোসাইন। স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষক ও উক্ত ব্যাচের ছাত্র-ছাত্রীবৃন্দ। ছাত্র-ছাত্রীর মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, মো: আবু হাসিব শুভ, মোহাম্মদ সালাউদ্দীন, জুয়েল মিয়া, ইকরাম আহমেদ, তারিকুল ইসলাম, সজীব চন্দ্র দাস, উম্মে আইমান, রাহিম। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version