The voice of Brahmanbaria || Local news means the world is

পৃথিবীর সব থেকে বেশি বয়সের জীবিত মানুষটির ১৪৬তম জন্মদিন পালন

146এমবা গোতো। ইন্দোনেশিয়ার প্রবীনতম নাগরিক। বয়স আনুমানিক ১৪৬ বছর। ১০ সন্তানের পিতা তিনি। ছিল ৪ বউ, যদিও কেউই এখন আর বেঁচে নেই। এমবা গোতো এখন তাঁর পরিবারের এক এবং অন্তিম জীবন যিনি দেড় শতক ধরে পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছেন। ১৮৭০ সালে জন্ম, এখন তিনি দেড়শোর দিকে…। এই প্রদীপ নিভলেই যবনিকা  টানা হবে ইতিহাসের জীবন্ত দিনপঞ্জির। ঠিক মনে নেই, কবে জন্মেছিলেন! এমবা গোতো শুধু এই টুকুই মনে করতে পারেন বর্ষবরণের এক সন্ধ্যায় জন্ম হয়েছিল তাঁর, এমনটাই নাকি তাঁকে বলেছেন তাঁর মা বাবা। আর এই ‘মিথ’কে মাথায় রেখেই প্রতি বছরের ন্যায় এবছরও সেলিব্রেট হল এমবা গোতোর জন্মদিন। পরিবারের দাবি তাঁর বয়স হল ১৪৬।

২০১০ সালে ইন্দোনেশিয়ার জনগণনা অনুযায়ী সরকারি ভাবেই এমবা গোতোর বয়স নথিভুক্ত করা হয়েছিল ১৪২ বছর। সেই হিসেব করলে তিনি এখন ১৪৮। তবে পরিবার বলছে তিনি ১৪৬। নিজের জন্মদিন মনে করতে না পারলেও এমবা গোতো এখনও স্পষ্ট মনে করতে পারেন সেই দিনের কথা যেদিন তিনি চিনির কারখানা তৈরি করেছিলেন।

১৯৮৮ সালে তাঁর ৪ স্ত্রীর মধ্যে শেষ জন মারা যান। সেই থেকেই নিঃসঙ্গ জীবন। তবে জীবনের প্রতি তাঁর প্রেম কিন্তু আজও অটুট। জীবনকে ছাড়তে চাইলেও, জীবন যে তাঁকে বেঁধে রেখেছে, যেমন নোঙর বেঁধে রাখে নৌকাকে। ১২২ বছর যখন বয়স তাঁর, জীবন থেকে মোহ উঠে যায়। তবে মৃত্যুকে জড়িয়ে ধরতে এখনও পারেননি এমবা গোতো। দীর্ঘায়ুর রসদ কী? জানতে চাইলেই এমবা গোতো আধো আধো সুরে বলেন, “ধৈর্যই তাঁর দীর্ঘায়ুর একমাত্র কৌশল”। তবে অনেকেই মনে করেন এমবা গোতোর জন্ম বৃত্তান্ত সঠিক নয়।

Exit mobile version