
গিনেস রেকর্ড বুক অনুযায়ী বন্দী অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি।
কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিরা গুহায় পাওয়া এ্যানাকেন্ডা সাপটির দৈর্ঘ্য যে আরো ৮ ফুট বেশি তাই নয়, এর ওজন হচ্ছে ৬৩ স্টোন বা ৩৭৮ কেজি।
ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে, সাপটির দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার।
সাপটিকে এতে মৃত অবস্থায় দেখা গেছে। অভিযোগ করা হয়, নির্মাণকর্মীরা তাকে মেরে ফেলেছে।
তবে অন্য অনেকে বলছেন, সম্ভবত বিস্ফোরণের কারণে পাথর মাথায় পড়ে সাপটি মারা গেছে, কারণ ভিডিওতে তার মাথা থেঁতলানো দেখাচ্ছিল।