
স্থানিয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে আকস্মিক এই অগ্নিকান্ডের দৃশ্য দেখতে পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও কোন লাভ হয়নি,তার আগেই বসত ঘরে থাকা সব কিছু ভস্ম হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতা হত হয়নি।
ক্ষতিগ্রস্ত নাজির মিয়া জানান, রোববার সন্ধ্যায় একটি পক্ষ পরিকল্পনা করে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে আমাদের ছয়টি বসত ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।