
তিনি ২৫তম বিএসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তিনি রাঙ্গামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), মানিকগঞ্জের শিবালয় সাকের্লের সহকারী পুলিশ সুপার (এএসপি), চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান (র্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বর্তমানে তিনি নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন অবস্থায় পুলিশ সুপার হিসেবে পদোন্নতী দেয়া হয়। তিনি পুলিশের পোশাকে একজন সমাজকর্মী। পুলিশ বিভাগে চাকরিতে আসার পর থেকে পুলিশের পেশাগত দায়িত্ব পালনে জনগণের সেবার বিষয়টি নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় স্বীকৃতি সরুপ নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপারে পদোন্নতী দেয়া হয়। নূরে আলমের ৫ ভাইদের মধ্যে নূরে আলম সবার বড়। বাকী ৪ জনের মধ্যে একজন ট্রাফিক পুলিশের ইনসপেক্টর ও বাকীরা ব্যবসায়ী। ব্যাক্তি জীবনে স্ত্রী ও দুই ছেলে সন্তানের জনক তিনি। পুলিশ সুপার হিসেবে নূরে আলম পদোন্নতী পাওয়ায় আশুগঞ্জ উপজেলা বাসী আনন্দিত। আগামীদিনে নিষ্ঠার সাথে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে অভিনন্দন জানিয়েছেন আশুগঞ্জের সামাজিক সংগঠন “আশুগঞ্জ নাগরিক সমাজ” সংগঠনের সভাপতি হাজী মোঃ নাজমুল হোসাইন হামদু ও সাধারন সম্পাদক সাংবাদিক ইসহাক সুমন।