
স্মারকলিপিতে স্মাক্ষর করে মুহয়ী শারদ সুরুভী সুলতানা বিথী, আরিফুল ইসলাম, নাফিজুল ইসলাম সাদ, মুনিয়া কবির, তাওহীদা মীম, রিফতি আল জাবেদ, কিবরীয়া, অর্নব, সূচি, তুসি, রাবিয়া, ইকরা, নাদিম, জ্যোতি।
পুলিশ সুপার এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ। স্মারকলিপি প্রদানকালে মোঃ ইয়াছিন মিয়া ও খন্দকার এনামুল হক’র খুনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান উপস্থিত ছাত্রছাত্রী। স্মারকলিপি গ্রহণকালে সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ তদন্ত সাপেক্ষে সকল অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক আসমা খানম।
এদিকে ছাত্র ছাত্রীরা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার মুহয়ী শারদকে আহবায়ক, রিফতি আল জাবেদ ও ফাহমিদা তিথিকে যুগ্ম আহবায়ক এবং সুরুভী সুলতানা বিথীকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিস্ট শিক্ষার্থী সমন্বয় কমিটি গঠন করা হয়।প্রেস রিলিজ