The voice of Brahmanbaria || Local news means the world is

পুলিশ সুপারের প্রতি হাবিবার নিকট আত্মীয়দের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের সদস্য পিতা মাতা হীন অনাথ হাবিবার বিয়েতে পিতার দায়িত্ব নিয়ে সুন্দর একটি বিয়ে দেওয়ায় জন্য ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন হাবিবার নিকট আত্মীয় তার মামা মো. মোশারফ হোসেন ও মামী লুৎফা বেগম।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কার্য্যলয়ে তার সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তাদের অনুভূুতি প্রকাশ করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান নব দম্পতি হাবিবা ও জাকারিয়ার খোঁজ খবর নেন। এবং তার সাথে যে কোন ব্যাপারে যোগযোগ করার জন্য তাদের প্রতি অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ ও সদর মডেল থানার ভারর্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ ।
তবে হাবিবার মামা মোশারফ হোসেন সাংবাদিকদের জানান ২০০৪ সালে হাবিবার মা ও বাবা মারা যাওয়ার পর তাকে সরকারি শিশু পরিবারে আমি ও আমার স্ত্রী মিলে ভর্তি করি। হাবিবার বিয়ে দেওয়ার জন্য সুন্দর আয়োজন করায় পুলিশ সুপারের চিরকৃতজ্ঞ বলে জানান তিনি।

Exit mobile version