
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খড়মপুর দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার খাদেম উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও খড়মপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালে তিনি সাংবাদিকদের জানান, তিনি নিজ বাড়ির সামনে একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় আখাউড়া থানার একদল পুলিশ তার উপর হামলা করে। হঠাৎ হামলা করেই পুলিশ তাঁকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে।
পেটানোর এক পর্যায়ে তিনি ড্রেনে পড়ে যান। এরই মধ্যে তার বাম হাতের হাড় ভেঙ্গে যায়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।
তবে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার বলেন, ‘পুলিশ কাউকে পেটায়নি। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে কেউ যদি পড়ে গিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে এটা তাঁর বিষয়।’