
এ সময় বক্তাগণ নবীনগর উপজেলা যুবদলের শান্তিপূর্ণ কর্মীসভায় পুলিশি হামলায় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার জাকির হোসেন সিদ্দিকীসহ কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডি এম দুলাল, যুবদল নেতা জুয়েল মুন্সী, পলাশ, খোকন, জালাল, তানভীরসহ যুবদলের কয়েকশত নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষেএ সময় আনুষ্ঠানিকভাবে কেক কেটে সকলের মাঝে বিতরন করা হয়।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি র্যালি বের করতে চাইলে পুলিশি বাধাঁর মুখে পড়ে। উপস্থিত নেতা-কর্মীদের সাথে এসময় পুলিশের কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছিনিয়ে নেয়। পরে ব্যানার ছাড়াই পুলিশের উপস্থিতিতে সমাবেশস্থল থেকে একটি র্যালি বের হয়ে সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের হাসপাতাল মোড়ে এসে র্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।