
সেই আমিরুল পিতার মুত্যুর শোক নিয়ে পরিক্ষা দিয়েও বিজ্ঞান বিভাগ থেকে ১১৫০ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে সবার নজর কেড়েছেন। সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, আমার ২৫ বছরের শিক্ষকতা জীবনে এতো আনন্দ পাইনি। আমিরুলের রেজাল্ট দেখে যতটুকু আনন্দ পেয়েছি। আমার নিজের সন্তানও এই স্কুল থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। আমি বেশি আনন্দিত হয়েছি আমিরুলের রেজাল্টে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, আমিরুলের এই রেজাল্টে আমাদের শিক্ষক সমাজ খুবই আনন্দিত। তার সুন্দরও ও কল্যানময় জীবন কামনা করছি। আগামী দিনে তার লেখা পড়ার বিষয়ে আমার যে কোন বিষয়ে সহযোগীতা করতে প্রস্তুত আছি।