
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিজয়নগর উপজেলার ১০ নং পাহাড়পুর বিট পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ভিটিদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম পুলিশের সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌছে দিয়েছে। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কার্যক্রম ভূমিকা রাখছে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং এর মত অপরাধ নিমূল সম্ভব।