The voice of Brahmanbaria || Local news means the world is

পারিবারিক কলহের জের ধরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও ছেলে আত্মহত্যা

sontanডেস্ক ২৪::  পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও ছেলে আত্মহত্যা করেছে। নিহত মায়ের নাম রিনা বেগম (৩০) ও ছেলের নাম জিলানী (৮)।

সোমবার সকাল ১০টার দিকে পৌরশহরের কাউতলি রেলসেতুর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা জেলার কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের সোনাগাঁও গ্রামের ইতালি প্রবাসী কবির আহমেদের স্ত্রী।

তবে পুলিশের ধারণা রিনা তার ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন। নিহতের মামা জানান পারিবারিক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

গতকাল সে বাড়ি থেকে বের হয়ে আসে। প্রায় সময় প্রবাসী কবির মিয়ার সাথে ফোনে কথা কাটাকাটি হত।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সালাউদ্দিন রাশেদ জানান, আজ সকালে কাউতলি রেলসেতুর সামনে ড্রেমো ট্রেনের নিচে কাটা পড়েন ওই দুই মা-ছেলে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে রিনা তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করে থাকতে পারেন সেটি এখনো স্পষ্ট নয়।

পরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

তবে কি কারণে আত্মহত্যা করে থাকতে পারেন সেটি এখনো স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Exit mobile version