
আনুষ্ঠানিকতা শেষে মঙ্গল অথবা বুধবার সকাল থেকে শুরু হবে পাথর খালাস। এখান থেকে ট্রাকে লোড করে তা আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছবে। আশুগঞ্জ বন্দরের পরিদর্শক মো. শাহআলম জানান ভারত থেকে আসা এক হাজার ১১৭ মেট্রিক টন পাথর থেকে স্কট চার্জ প্রতিটনে ৫০ টাকা, এলএসসি ৩৪ টাকা ৫০ পয়সা, বন্দরে অবস্থানকালে প্রতিদিন বার্থিং চার্জ ৪০০ টাকা এবং প্রতিটনে ১৯২ টাকা ২২ পয়সা শুল্ক পাবে বাংলাদেশ।