The voice of Brahmanbaria || Local news means the world is

পাগল ডাকার প্রতিশোধ নিতে কান্দিপাড়ায় শিশুর গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার শিশু আবু বক্কর সিদ্দিক (৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পাগল ডাকায় প্রতিবেশি সাব্বির (২০) তাকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালতের বিচারক সাখাওয়াত হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাব্বির।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকার প্রতিবেশীর বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্দিক কান্দিপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই সাব্বিকে আটক করে। সাব্বির একই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, সিদ্দিককে প্রায় সময় ডেকে এনে আব্বা ডাকতে বলতেন সাব্বির। কিন্তু সিদ্দিক আব্বা না ডেকে পাগল ডাকতো। প্রায় এক মাস আগে, শিশু সিদ্দিক ঢিল মারলে মাথায় আঘাত পান সাব্বির। এরপরই সিদ্দিককে হত্যার পরিকল্পনা করেন সাব্বির। পরে শুক্রবার রাতে সবার অগোচরে সিদ্দিককে বাড়িতে ডেকে নিয়ে যায় সাব্বির।

তিনি আরও জানান, সাব্বির তার বড় ভাইয়ের রুমের মেঝেতে ফেলে বাম হাত দিয়ে মুখ এবং হাটু দিয়ে শরীর চেপে ধরে ছুরি দিয়ে সিদ্দিককে জবাই করে হত্যা করে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে ড্রেনে পড়ে থাকা একটি বস্তায় ভরে সিদ্দিকের লাশ পাশের বাড়ির টিউবওয়েলের কাছে ফেলে দিয়ে যায়।

Exit mobile version