The voice of Brahmanbaria || Local news means the world is

পাঁচ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ৩ হাজার কেজি জিরা

নতুন ২০২৬-২৭ অর্থবছরে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ টন জিরা আমদানি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে ভারতীয় একটি ট্রাকে করে জিরার চালানটি বন্দরে পৌঁছায়।
বন্দর সূত্রে জানা গেছে, মাদারীপুরের মদিনা ট্রেডার্স ১০০ বস্তায় মোট ৩ হাজার কেজি (৩ টন) জিরা আমদানি করেছে। এই চালান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ লাখ ১৩ হাজার ২৫৯ টাকা ১৭ পয়সা।
চালানটির সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স শোয়েব ট্রেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজিব ভুঁইয়া জানান, প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজই জিরার চালানটি বন্দর থেকে খালাস করা হবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ জিরা আমদানি হয়েছিল। প্রায় ছয় মাস পর নতুন অর্থবছরের প্রথম চালান হিসেবে এই ৩ টন জিরা আমদানি করা হলো। ভবিষ্যতেও এ ধরনের মসলা আমদানি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Exit mobile version