The voice of Brahmanbaria || Local news means the world is

পল্লীবন্ধু এরশাদ সুস্থ হয়ে আবারো বাংলাদেশ ও জাতীয় পার্টির হাল ধরবেন —-এডঃ জিয়াউল হক মৃধা এমপি

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডঃ জিয়াউল হক মৃধা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূইয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের শিল্প বিষয়ক উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহেদুল ওহাব।

জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নাসির আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী ইসলাম উদ্দিন দুলাল, জেলা কাজী সমিতির সভাপতি কাজী মোঃ ইয়াহিয়া মাহমুদ, জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে এডঃ আব্দুল্লাহ্ আল হেলাল, সৈয়দ মোকাব্বের, আব্দুল আজিজ, জেনহারুল ইসলাম লিটন, সাহেদুর রহমান সাহেদ, হুমায়ুন কবির, মাওঃ সিরাজ আকরাম, এমদাদুল হক সালেক, আনিছ খান, আজিম খান বাবু, আরিফুর রহমান, মোহাম্মদ আলী, জালাল উদ্দিন, জাহিদুল ইসলাম জুটন প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এডঃ জিয়াউল হক মৃধা এমপি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে দুযোর্গ ও রাজনৈতিক সংকট এই সংগঠনের বাঙালি জাতির প্রাণের নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে আবারো বাংলাদেশের হাল ধরবেন এবং জাতীয় পার্টির হাল ধরবেন। এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবেন, আমরা তার আশুরোগ মুক্তি কামনা করি। তিনি নতুন বাংলার কারিগর হিসেবে যা যা করা দরকার তাই করবেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ কামরুজ্জামান বুলবুলি।

Exit mobile version