The voice of Brahmanbaria || Local news means the world is

পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নিবে —এডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে পৌর জাতীয় পার্টির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জাতীয় পার্টির আহবায়ক ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া। পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আবু কাউসার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, শেখ মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ মিয়া, জেলা জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওঃ সিরাজ আকরাম, সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল সানি, দপ্তর সম্পাদক মোঃ আনিছ খান, জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ তোহা, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব কে এম সুজন, জাহিদুল ইসলাম জুটন, জুবায়ের আহমেদ জেমি, পৌর জাতীয় পার্টির নেতা মোঃ কাউসার, মোঃ হারুন মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ রেজাউল ইসলাম ভূইয়া বলেন, পৌর জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করাতে হবে। পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে আগামীতে জাতীয় পার্টি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। তাই এখন থেকেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি এ সময় সকল দ্বিধাদ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে পার্টির জন্য কাজ করার আহবান জানান।প্রেস রিলিজ

Exit mobile version