মোহাম্মদ মাসুদ, সরাইল : স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ” পজিটিভ সরাইল” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ মার্চ) বাদ আছর উপজেলা চত্বরের বাংলা ক্যাফে হোটেলে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে পজিটিভ সরাইল সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সন্দীপ দত্ত মানু অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন পজিটিভ সরাইল এর সহসভাপতি হেফজুল বারী ফায়েজ।
পজিটি সরাইল সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও ইফতার পূর্ব দোয়া করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার।
পজিটিভ সরাইল এর উপদেষ্টা ও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপদেষ্টা ও সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, উপদেষ্টা ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, উপদেষ্টা ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, উপদেষ্টা ও সরাইল ত্রিতালের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, উপদেষ্টা ও প্রভাতি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আরিফ আব্দুল্লাহ আরিফ, উপদেষ্টা ও তৌহিদিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ডাক্তার তপুজিৎ দত্ত বাপু, উপদেষ্টা ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাদিস মিয়া, উপদেষ্টা ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর জোনাল ভাইস প্রেসিডেন্ট সুদীপ দত্ত তনু, সংগঠনের সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ মাসুদ, পরগণা বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সাংবাদিক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সংগঠনের যুগ্ম সম্পাদক আবু শাহ মুন্সী ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
বক্তাগণ ‘পজিটিভ সরাইল’ সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সরাইলে ইতিবাচক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংগঠনটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
