The voice of Brahmanbaria || Local news means the world is

নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র হেড মাওলানা  মৃত্যুবরণ করেন।

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া  উপজেলার নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা সিনিয়র  শিক্ষক মোঃ আব্দুল সালাম সরকার  মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন শ্বাস কষ্ট জনিত অসুস্থ ছিলেন।তিনি গতকাল সন্ধ্যা ২:১৫ টার সময় ঢাকা আজগড় আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নি:শ্বাষ ত্যাগ করেন।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যা ও শত শত শিক্ষার্থীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বুধবার  বেলা ২ টায় নূরপুর কেন্দ্রীয় ঈদগাহ  মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে মরহুমের মৃত্যুতে নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা  মন্ডলী,ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ,নুরপুর হিলফুল ফুযুল যুব সংগঠনের সকল নেতৃবৃন্দ  গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Exit mobile version