The voice of Brahmanbaria || Local news means the world is

নির্বাচন কমিশনের ঘোষিত তারিখে এই সরকারের অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে

কসবা প্রতিনিধি। আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সরকার থাকাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহর কোনো কারন নাই। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চারগাছ এন আই ভুইয়া ডিগ্রী কলেজ হলরুমে উপজেলার মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, কোনো তত্বাবধায়ক সরকার আসবেনা। আইনে এবং সংবিধানে তত্বাবধায়ক সরকার অবৈধ। সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে সেজন্য তত্ববধায়ক সরকার আর আসবেনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করেন নাই। তিনি দেশের মানুষকে নিজের পায়ে দাড়াতে শিখিয়েছেন। আওয়ামী লীগের একজন কর্মী থাকলেও বাংলাদেশকে কেউ বিক্রি করতে পারবেনা। এজন্য তিনি নেতাকর্মীদের জনগনের কাছে গিয়ে নৌকা মার্কার কতা বলতে বলেন। কারন জনগন চায় ২০৪১ সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হোক। বিএনপি এবং তাদের দোষররা চায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট হোক। তারা সবকিছু দেখে কিন্তু শয়তানি ভূলেনা। তারা সবকিছু শুনে কিন্তু ষড়যন্ত্র ভ’লেনা। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দকী ও মুলগ্রাম ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি সহ অন্যরা। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল ইউনিটের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে আইনমন্ত্রী উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ন কেন্দ্রের উপকারভোগী বাসিন্দাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

Exit mobile version