
তিনি সোমবার বেলা ১১টায় শহরের পাইকপাড়াস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে পৌর মেয়র নায়ার কবির আরো বলেন, মনে রাখবে, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা বাস্তব জীবনের কোন প্রভাব ফেলতে পারে না। একমাত্র প্রকৃত শিক্ষাই পারে সমাজ, দেশ ও জাতির মান উন্নত করতে। তিনি আশা করেন অন্যান্য বারের চেয়ে এবার শিক্ষার্থীরা আরো ফলাফল অর্জন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এনায়েত কবির বাবু, সাংবাদিক আশিকুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পঙ্কজ দেব।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।