The voice of Brahmanbaria || Local news means the world is

নাসির নগরে সংখ্যালঘুর উপর নির্যাতন,বাড়িঘরে হামলা, ভাংচুর

nasir181015মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃÑজেলার নাসির নগর উপজেলার ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামে শনিবার গভীর রাতে সংখ্যালঘুর উপর হামলা,বাড়িঘরে ভাংচুরের মত ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান হামলাকারী তপন সরকারকে আটক করেছে স্থানীয় জনতা সহ ইউপি চেয়ারম্যান।

ভলাকুট ইউপি চেয়ারম্যান এস,এম বাকিবিল্লাহ (জুয়েল) স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, যতীন্দ্র সরকারের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রামের রেনু মিয়া শহীদ মিয়া বিল্লাল মিয়া সেলিম মিয়া আওয়াল মিয়া ও তপন সরকার সহ প্রায় ২০ জন লোক মিলে শনিবার গভীর রাতে যতীন্দ্র সরকারের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় হামলাকারীরা।

ঘটনার খবর পেয়ে ভলাকুট ইউপি চেয়ারম্যান এস,এম বাকিবিল্লাহ (জুয়েল) ও চাতলপাড় ক্যাম্প ইনর্চাজ মোঃ ফজুল হক ঘটনা স্থল পরির্দশন শেষে ঘটনা স্থল থেকে প্রধান হামলাকারী তপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এস আই ফজলুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন ওই ঘটনায় এখনো মামলা হয়নি,তবে মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version