
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা সদস্য সচিব মো. নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন ও আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট মীর মোস্তফা জালালকে আহ্বায়ক করে নাসিরনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি প্রকাশিত হওয়ার পর নাসিরনগর উপজেলা বিএনপি, যুবদলসহ সর্বস্তরে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় একজন অযোগ্য ও খুনের আসামিকে আহ্বায়ক মেনে নিয়ে তার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই মীর জালালকে আহ্বায়ক পদ থেকে সাত দিনের মধ্যে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রে আবেদন করা হয়।
কিন্তু এ বিষয়ে কেন্দ্র কোনো পদক্ষেপ না নেওয়ায় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের হতাশা, ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়ার কথা বিবেচনায় করে অযোগ্য মীর মোস্তফা জালালকে আহ্বায়ক পদে বহাল রাখার প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি। সে সঙ্গে এই কমিটি বাতিলের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।সূত্র:ঢাকা পোষ্ট