
নিহতরা যমজ ভাইবোন ছিল। তাদের বয়স আড়াই বছর। তারা নাসিরনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে-মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ পানিতে ভেসে ওঠে।
স্থানীয়দের সহায়তায় লাশ দু’টি উদ্ধার করা হয়। মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো: রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।