
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামে ১০ আগষ্ট রাত ১২টায় কাস্টি নদীর পাড়ে একটি নৌকাতে জালালের গলাকাটা লাশ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, গতকাল গভীর রাতে কে বা কাহার তাকে গলাকেটে হত্যা করে। আমরা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার চেস্টা করছি।