The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর থেকে নিখোঁজ হাফেজ যোবায়ের রাসেল নিখোঁজ

এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামের হাফেজ যোবায়ের (রাসেল) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর পিতার নাম সাস্তো মিয়া। যোবায়ের রাসেল গত মাসের (জুলাই ২০১৭) ১৮ তারিখ থেকে নিখোঁজ। তাঁকে ফিরে পেতে মরিয়া হয়ে খুঁজছে পরিবারের লোকজন।
তার পিতা সাস্তো মিয়া জানান, তার ছেলে এর আগেও তিন বার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। এ নিয়ে ৪ বার হল। সে মাদ্রাসা হতে বাসা খাবার খেতে আসার পর আর খুঁজে পাওয়া যায় নি। নিখোঁজ হবার সময় তার পড়নে ছিল সাদা রঙ্গের পান্জাবী।
কেউ তাঁর সন্ধান পেলে এই সেল নম্বরগুলোতে ফোন করে অথবা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য সেল নম্বর-০১৭৯০২০১৪১৫, ০১৭৩৮৯৯২৩৭০
Exit mobile version