
এবিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিব উল্লাহ জানান, গতকাল লাশ উদ্ধার করে জেলা শহরে মর্গে পাঠানো হয়েছিল। আজ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এখনি মামলা নেয়া হবে ।
উল্ল্যখ, গতকাল সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া চৌরাস্তার মোড়ে মাটি ভর্তি ট্রাকটরের চাপায় নিহত হয় আউয়াল মিয়ার ছেলে মোঃ রাসেল খান (৭)।
সে সড়কে প্রতিদিন ৩০/৩৫ ট্রাক দিয়ে মাটি ভর্তি করে ব্রিক ফিল্ডের আনা নেওয়া করছে। ফলে রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। গ্রামের জনগণ বাঁধা দিলে তাদের উপর চলে অত্যাচার নির্যাতন।