The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ১ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ধর্ষক পলাতক

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর  সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ১ম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ।
মঙ্গলবার রাতে পূর্বভাগ  গ্রামে এ ঘটনা ঘটে।  বৃহস্পতিবার সকালে ওই শিশুকে তার বাবা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে।ধর্ষিতার পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, ধর্ষিতা    পূর্বভাগ দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়তেন।
কিছুদিন পূর্বে সে পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়। পরে ধর্ষক কবিরাজি চিকিৎসার কথা বলে তার ঘরে নিয়ে  জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষণের এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। বখাটে যুবক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার  কর্মকর্তা (ওসি) মো: আবু জাফর বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ধর্ষককে আটকেরর চেষ্টা  করা হচ্ছে।এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ধর্ষিতা শিশু পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। ধর্ষক শাহাদ মিয়া(৪০) চান্দের পাড়া গ্রামের মৃত কুদরত মিয়ার ছেলে। সে স্থানীয় কবিরাজ বলে নিশ্চিত হওয়া যায়।

এ ব্যপারে পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ বলেন, আমি বৃহস্পতিবার ঘটনাটি শুনেছি। স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের নিয়ে বসে পরবর্তী ব্যবস্থা নিব।

Exit mobile version