The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাতলপাড় গ্রামের বিলের পার এলাকায় কবরস্থানসংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছরের বেশি হবে। লাশটি উদ্ধার করার সময় তার হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ বলেন, “উদ্ধারকৃত লাশের হাত-পা বাঁধা ছিল। দুবাজাইল নৌ–পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করেছি এবং করবো।”
এলাকাবাসীর ধারণা, ব্যক্তিটিকে পরিকল্পিতভাবে হত্যা করে রাতের কোনো এক সময় নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানায় সংশ্লিষ্টরা।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version