
এদিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধরণের মধ্যে তার প্রভাব পড়ছে না। সরকারি নিষেধ অমান্য করেই নাসিরনগরের বিভিন্ন এলাকায় বসছে বাজার। এমনকি সপ্তাহিক হাটও বন্ধ হয়নি এখনো। গত এক সপ্তাহের দৈনিক ও সাপ্তাহিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে মানুষ। নাসিরনগর উপজেলা সদরের হাট সপ্তাহের দুই দিন (রোববার ও বুধবার) আগের নিয়মেই বসছে। ক্রেতা সমাগম কম হলেও মানছেনা সামাজিক দূরত্ব। এতে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বিকাল সন্ধা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না অনেক জায়গায়।
মো. ছাদেক মিয়া জানান, প্রতিদিনের মতো ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর বাজার চলে। জনসমাগম এড়িয়ে বাজার বসতে তাদের বলা হলেও কেউ মানছেনা সরকারি এ আদেশ।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাী জানান, জনসমাগম না করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।