The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হাতুরী পেটা।

haturiমোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ফরহাদ মিয়া (৪৫) কে হাতুড়ি পেঠা করেছে এক দল দুধর্ষ সন্ত্রাসী।

২২ মে রোজ রবিবার রাত সাড়ে দশ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে ঘটনার রাতে ফরহাদ মিয়া শবে-বরাতের নামায পড়তে ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসা ও দরবারশরীফ জামে মসজিদে যায়। নামাযে সেজদারত অবস্থায় ওই গ্রামের রফিক মিয়ার ছেলে সন্ত্রাসী তোফাজ্জুল মিয়া (২৪) তার হাতে থাকা হাতুড়ি দিয়ে উপর্যুপরি ফরহাদ মিয়া মাথায় আঘাত করতে থাকে। ওই সময়ে হাজী মনির উদ্দিন ছেলে সন্ত্রাসী শামীম মিয়া (৩৫), আঞ্জব আলী ছেলে এনাম মিয়া (৪৭), বাদশা মিয়ার ছেলে পরছু মিয়া (৫০), সক্কাদর মিয়া ছেলে ইকবাল মিয়া (৪৭), রফিক মিয়ার ছেলে আবজল মিয়া (৩০) সহ আরো কয়েক জন চর্তুর পাশে ঘুরাফেরা করছিল।

উপস্থিত মুসল্লীগণ ওই সময়ই ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তোফাজ্জলকে হাতে নাতে ধৃত করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ সন্ত্রাসী তোফাজ্জুল কে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় ফরহাদ মিয়ার ছেলে মিনহাজুল আবেদীন (জিকু) বাদী হয়ে ছয় জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করে। মুমূর্ষ অবস্থায় গুরুতর আহত ফরহাদ মিয়াকে প্রথমে নাসিরনগর পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাসিরনগর থানা পুলিশ সন্ত্রাসী তোফাজ্জুলকে জেল হাজতে প্রেরণ করেছে।

Exit mobile version