
২৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় রাহমানিয়া বেরতলা মাদরাসা হলরুমে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আল্লামা যুবায়ের আহমেদ আনসারী বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। সাংবাদিকরাই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। বাংলাদেশ খেলাফত মজলিস হল একটি ইসলামিক দল। আমরা ইসলামিক দল হলেও সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। জাতীয় পার্টিকে নিয়ে আমাদের জোট ক্ষমতায় এলে সকল ধর্মের লোক স্বাধীন ভাবে এ দেশে বসবাস করবে। বর্তমানে সমাজের প্রত্যেক্ষটি ক্ষেত্রে দূর্নীতি বাসা বেধেঁছে।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে উপস্থিত সকলকে আশ্বস্থ করে বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশে মাদক,জঙ্গী,সামাজিক অত্যাচার,অনাচার এসব বন্ধ করব। সকলের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ব। বিশেষ করে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে ৩টি বিষয়ে বেশি গুরত্ব প্রদান করবেন। সবার জন্য শিক্ষা,স্বাস্থ্য,নিরাপদ বাসস্থান ও উন্নত যোগাযোগব্যবস্থা।
মতবিনিময় সভা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ(দৈনিক সংবাদ), সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন ভূইয়া(দৈনিক ইত্তেফাক),সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান চৌধুরী(দৈনিক মানবজমিন), এস.এম.বাদিউল আশারফ মুরাদ মৃধা(দৈনিক বাংলাদেশের খবর),মোঃ আসমত আলী(দৈনিক নয়া দিগন্ত) সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান প্রমুখ।