
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার সময় নাসিরনগর প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান চৌধুরী ফারুকের উপস্থিতে এ সাংবাদিকদের হাতে এ তুলে ইক্যুপমেন্ট দেন। সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পিপিই গ্রহণ করেন।
এছাড়া দুপুর ১টার সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝেও পিপিই বিতরণ করা হয়।
জেলা পরিষদ সদস্য ফারুক বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আপনাদের পাশে আছি। চিকিৎসক, সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য জেলা পরিষদ সব সময় পাশে থাকবে।