
এ উপলক্ষে ১৯ জুলাই রোজ -মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,সাংবাদিক মোঃ আজিজুর রহমান চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম,মোঃ আছমত আলী, মুরাদ মৃধাসহ আরো অনেকেই।
তাছাড়াও ২০ জুলাই ব্যানার, ফেস্টুন সহকারে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালী,২১ জুলাই অফির্সাস ক্লাবে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন। ২২ জুলাই মৎস্য আইন ব্যস্থবায়নে বিভিন্ন হাওড় ও হাট বাজারে মোবাইল কোট পরিচালনা । ২৩ জুলাই নাসিরনগর আশুতোষ পাইটল উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শিত । ২৪ জুলাই নাসিরনগর মাছবাজারে মৎস্য চাষ বিষয়ক আলোচনা। ২৫ জুলাই মৎস্য সপ্তাহ মূল্যায়ন পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।