
দায়িত্বভার গ্রহণ উপলক্ষে শনবিার সদর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলার সভাপতি ডাঃ রাফি উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। এ ছাড়াও বক্তব্য রাখেন নাসরিনগর সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, নাসিরনগর সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হাজী আঃ গাফ্ফার, প্রেস-ক্লাব সহ-সভাপতি আক্তার হোসেন ভুইয়া,সাবেক উপজেলা যুবলীগ প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী ওবায়েদুল হক রেনু প্রমুখ।
উল্লেখ্য নাসরিনগর সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাশেম বলেন, আজ থেকে আমি নাসিরনগর সদর ইউনিয়নবাসীর দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। ইউনিয়ন বাসী তার নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় ইউপি সদস্য ও সদস্যাদের মাধ্যমে আমার কাছে এলেই আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। পরিশেষে তিনি ইউনিয়ন বাসীর দোয়া নিয়ে চেয়ারম্যানের আসনটিতে বসেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে আলোচনা সভাটি শেষ হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ নাসিরনগর শাখার সাংস্কতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য