
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার। প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সহ সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির নাসিরনগর শাখার সভাপতি মো. আব্দুল হান্নান, সমকাল নাসিরনগর প্রতিনিধি মুরাদ মৃধা, যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন প্রমুখ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সপ্তাহব্যাপী কর্মসূচি সাংবাদিকদের নিকট তুলে ধরেন।